Posts

Showing posts from June, 2023

বুক রিভিউ

 বই: ইন্দুবালা ভাতের হোটেল লেখক: কল্লোল লাহিড়ী খুলনার কলাপোতা গ্রামের ইন্দুর বিয়ে হলো কলকাতায়। দোজবরে মাতাল এক পুরুষের সঙ্গে। তিন সন্তান নিয়ে অল্পকালেই বিধবা। তারপর পূর্ব পাকিস্তান যেদিন হলো বাংলাদেশ, সেদিনই ছেনু মিত্তির লেনে প্রথম আঁচ পড়লো ইন্দুবালা ভাতের হোটেলে। এই উপন্যাসে ছেনু মিত্তির লেন ছুঁয়ে থাকে এক টুকরো খুলনা ও রান্নাঘরের স্মৃতি রোমন্থনের গল্প। গল্পটি ইন্দুবালার,তার জীবনের- খুবই ব্যক্তিত্বসম্পন্ন এক বাঙালী নারীর। আর তার জীবনের সব থেকে বড় সম্পদ "ইন্দুবালা ভাতের হোটেল" এর গল্প। যে হোটেলের প্রতিটি মেন্যুর সাথে কোনো না কোনো স্মৃতি আর গল্প মিশে আছে। দেশ ভাঙার গল্প , দেশ ছাড়ার গল্প , ওপার থেকে এপারে আসার গল্প , একের পর এক স্বজন হারানোর গল্প , একটা মেয়ের মহিলা হবার গল্প , বাড়ির পেছনের বাগান আর নকশাল সবকিছু মিলিয়ে বাংলাদেশ,  খুলনা ও একটুকরো  কলকাতা মিলেমিশে  একাকার।  উপন্যাসের নায়িকা ইন্দুবালার বালিকা বয়স থেকে জীবন সায়াহ্ন পর্যন্ত চিত্রিত করেছেন লেখক।  পূর্ব পাকিস্তানের খুলনার কলাপোতা গ্রামে বেড়ে ওঠা একটি মেয়ের বিয়ে হয় কলকাতার দোজবর পাত্রের সাথে।গ...